শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে বাইরে ঘোরাফেরার দায়ে ১৬১ জনের জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনার সংক্রমণরোধে কঠোর লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে ঘোরাফেরার অপরাধে ১৪৬টি মামলায় ১৬১ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোমবার (৫ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় বিনা কারণে বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ১৪৬টি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে এসব মামলায় ১৬১ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com