শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাজাশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজাশাহী প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হলেন রাজশাহীর বাঘার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী।

শুক্রবার (৯জুলাই) রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের  নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, গোয়েন্দা শাখার একটা চৌকস দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিক ও বাঘা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী এলাকায় সারারাত অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে মুক্তার আলীকে গ্রেফতার করা হয়।

পরে তাকে নিয়ে অভিযান চালানোর এক পর্যায়ে বাঘা থানার আড়ানীস্থ এলাকায় তার নিজ বাড়ি থেকে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং ৯৪ লক্ষ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ।

এ সময় মুক্তার আলীকে বাড়িতে না পেয়ে পুলিশ তার স্ত্রী এবং দুই ভাতিজাকে আটক করে। আর তখন থেকেই মুক্তার আলী পলাতক ছিলেন।

উল্লেখ গত মঙ্গলবার সন্ধ্যায় আড়ানী পৌর এলাকার বাসিন্দা ও পল্লী চিকিৎসক মনোয়ার হোসেন মজনুকে (৫০) তার বাড়িতে গিয়ে মারপিট করে মেয়র মুক্তার আলী ও তার কয়েকজন সাঙ্গ-পাঙ্গ।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতে মুক্তার আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে মেয়রের নিজ শয়ন ঘরের আলমারির ড্রয়ার থেকে ৯৪ লক্ষ ৯৮ হাজার নগদ টাকা, একটি বিদেশী পিস্তল, একটি সাটার গান, দুটি বন্দুক, ৪৩ রাউন্ড তাজা গুলি এবং সাতপুরি হেরোইন, ১০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা জব্দ করে।

এই বিষয়ে রাজাশাহী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, মুক্তার আলীকে শুক্রবার ভোর রাতে পাকশী এলাকা থেকে গ্রেফতারের পর সকালে তার বাড়ি তল্লাশি করা হয়। এ সময় তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com