বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আট ডাকাত গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে একটি হাসুয়া ও একটি চাকু পাওয়া গেছে।

র‍্যাব -১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা সোমবার গভীর রাতে শহরের শিববাটি এলাকায় ভান্ডারী মেগাসিটির সামনে থেকে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার র‍্যাবের পক্ষে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেফতার ডাকাতরা হলো বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত সওদাগরের ছেলে জাহিদ সওদাগর (২৬), একই এলাকার মো. রাখালের ছেলে আবদুল আজিজ (২৩), মৃত ওলির ছেলে মো. আমিন (২৫), মৃত হারুনার রশিদের ছেলে মো. মাছুম (২৮), বাদুড়তলার মোজাম্মেল হকের ছেলে নাজমুল হক কামাল সাগর (৩৮), নারুলী মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া (২১), সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের সহিদুর রহমানের ছেলে সুমন সরকার (৩৫) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাদগ্রামের মফিজাল চৌধুরী ছেলে মুরাদ চৌধুরী (২৬)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারি পুলিশ সুপার কিশোর রায় জানান, গ্রেফতার আট ডাকাত দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সোমবার গভীর রাতে এরা শহরে শিববাটি এলাকায় ভান্ডারী মেঘা সিটি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনেখবর পেয়ে তাদের সেখানে থেকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতদের কাছে একটি হাসুয়া, একটি চাকু, একটি রশি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

ডাকাতদের বিরুদ্ধে সদর থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন আইনে মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com