শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় লক্ষাধিক মাস্ক বিতরণ কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাস প্রতিরোধে ও সামাজিক স্বাস্থ্য সচেতনতায় বেসরকারি সংস্থা ব্র্যাক জেলার ১২ উপজেলায় এক লাখ ২২ হাজার মাস্ক বিতরণ শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। সামাজিক স্বাস্থ্য সচেতনায় ব্র্যাকের মত সকল বেসরকারি এনজিওগুলোকে এগিয়ে আসা উচিত।

ব্র্যাকের কর্মসূচির আওতায় এই জেলার এক লাখ ২২ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। যা করোনাকালীন সময়ে খুবই ভাল একটি উদ্যোগ। যার মাধ্যমের গ্রাম ও পাড়া পর্যায়ে মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি হবে বলেও মনে করেন তিনি।

ব্র্যাক বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়ার পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ব্র্যাকের ফিল্ড কো অর্ডিনেটর রেদাওয়ানুজ্জামান চৌধুরী, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি বগুড়া সদরের এলাকা ব্যবস্থাপক আসাদুজ্জামান, ব্র্যাকের টেকনিক্যাল সাপোর্ট কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।

ব্র্যাক বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া জানান, কোভিড-১৯ থেকে বাঁচতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে জেলার ১২ উপজেলায় এক লাখ ২২ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হল আজ (মঙ্গলবার) থেকে।

‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ- ১০২২’ প্রকল্পের আওতায় এই মাস্ক বিতরণ করা হবে। ব্র্যাক সবসময় সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। করোনার শুরু থেকে ব্র্যাক মানুষের মাঝে করোনা থেকে বাঁচতে বিভিন্ন ধরণের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com