বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাকালে কর্মহীন পরিবহন শ্রমকিদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে শহরের সুত্রাপুরে ‘চাম্পা মহলে’ শ্রমিকদের হাতে খাদ্য তুলে দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও করফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আহবায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আলী আজগর তালুকদার হেনা, আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন, কেএম খাইরুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ-উল-নবী সালাম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রমুখ।
আয়োজকরা জানান, ৩১৫ জন শ্রমিকের মাঝে ১৩ কেজি করে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি আটা ও এক কেজি সয়াবিন তেল ছিল ।