বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ১ হাজার ১’শ কেজি চাল মঙ্গলবার রাতে উদ্ধারসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪৫) আলমপুর মধ্যপাড়া মহল্লার মৃত মোজাহার আলীর ছেলে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর পৌর এলাকার আলমপুর চৌরাস্তা মোড়ে সবুজ ফার্নিচার মার্ট নামের একটি দোকানে অভিযান চালানো হয়।
ওই দোকান থেকে ভিজিএফ কর্মসূচির সরকারি সীলমোহর যুক্ত ২২ বস্তায় ১ হাজার ১’শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় ওই ফার্নিচার দোকানের মালিক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে ।