বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ২৯ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর চৌচিরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ২৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব -১২’র সদস্যরা।

র‍্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাদপুর উপজেলার যমুনা নদীর চৌচিরঘাট নামক স্থানে নদীতে ভাসমান কাঠের তৈরি বড় নৌকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২৯ জন শীর্ষ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে অবৈধ জুয়ার বোর্ড হইতে সর্বমোট ৩ লক্ষ ৬৯ হাজার ৪’শ ৫৫ টাকা, ২৪ টি মোবাইল ফোন, জুয়াখেলার সরঞ্জামাদী হিসাবে ১ বান্ডিল তাস, ১টি প্লাস্টিকের তৈরি বিভিন্ন প্রতীকের ছবি অঙ্কিত জুয়ার বোর্ড, ৪৭ টি প্লাস্টিকের তৈরি গুটি এবং ২ টি ডাব্বু জব্দ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com