শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পুলিশ মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে।

তারা হলো- উপজেলার ভেংড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন (৬০) ও একই গ্রামের মৃত নূর কবিরের ছেলে মোঃ ওমর আলী (৫০)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ভেংড়ি গ্রামের সালেখা খাতুনের মেয়ে ও ভেংড়ি দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আলেয়া খাতুন (১৩) গত ৮ জুলাই বিকেল ৪ টার দিকে ভেংড়ি গ্রামের মাঠে ঘাস কাটতে গেলে উক্ত আসামীরা ওই শিশু ছাত্রীকে জোরপূর্বক পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থাণিয়রা এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়।

পরে গ্রামের মাতব্বররা বিচার দিতে চেয়ে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে ২ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে। রাতেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধর্ষিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শুক্রবার আসামীদের সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com