শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলা ভুমি অফিসে জমির দলিলের নামজারি করতে এসে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে অশালীন আচরণ করায় আম্মাদুর রহমান (৩৭) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার দুপুরে এ ঘটনায় তার বিরুদ্ধে গাবতলী থানায় পেনাল কোডের ১৭০ ধারায় মামলা করা হয়েছে। ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায় ভুয়া ম্যাজিস্ট্রেট আম্মাদুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার কাগইল দড়িপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন সরকারের ছেলে। তিনি রোববার বেলা ১টার দিকে হাতিবান্ধা মৌজার নামজারির জন্য দলিলপত্র নিয়ে গাবতলী উপজেলা ভুমি অফিসে আসেন। তিনি নিজেকে ৩৭তম বিসিএস ক্যাডার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেন।

ভুমি অফিসের প্রধান সহকারি বিজল কুমার দাস ভদ্রভাবে কথা বললেও আম্মাদুর রহমান অশালীন আচরণ করেন। পরে তিনি সহকারি কমিশনারের (ভুমি) সাথে দেখা করেন। উল্লিখিত পরিচয় দেওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিষ্ট্রি বিভাগে পড়াশোনা করেছেন বলে দাবি করেন।

আচরণে সন্দেহ হওয়ায় সহকারি কমিশনার (ভূমি) তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভাগের চেয়ারম্যানের নাম জানতে চাইলে তিনি ব্যর্থ হন। পরে খোঁজ নিয়ে জানা যায় আম্মাদুর রহমান ভুয়া ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে ভুমি অফিসের প্রধান সহকারি বিজল কুমার দাস তার বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, প্রতারককে সোমবার আদালতে পাঠানো হবে। প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com