শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী পুলিশ চেকপোষ্টের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো ঢাকার পল্লবী থানার মদিনা নগর, ডুইপ, সেকশন-১১ সি বøকের ১৯/২ রোডের ২৯১/৩ নং বাসার মৃত কাদির মন্ডলের ছেলে মো: রানা মন্ডল (৪৮) ও গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার ইউসুবপুর গ্রামের গোলজার ব্যাপারীর ছেলে মো: সাজেদুল ইসলাম (৪০)।

র‍্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের মুলিবাড়ী পুলিশ চেকপোষ্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ নগদ ২ হাজার টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com