শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: করোনা সংক্রমণের মধ্যেই রাজধানী ঢাকায় ছড়িয়েছে ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যাও।

তবে রাজশাহীতে এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী শনাক্ত হননি।

কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষ ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে আসতে পারেন, এমন চিন্তায় রাজশাহীতে প্রস্তুতি নেয়া হয়েছে।

রাজশাহীতেও দেয়া হয়েছে ডেঙ্গু পরীক্ষার কিট। চলছে পরীক্ষাও। এ ছাড়া রোগী পেলে তাঁকে রাখার প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) কর্তৃপক্ষ। তবে উদ্বেগের কারণ মশার দাপট।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতা বিভাগ মশক নিধন কার্যক্রম চালু রাখলেও মশার যন্ত্রণা কমছে না।

রাসিকের প্রধান পরিছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন মশক নিয়ন্ত্রণে আমরা সারা বছরই কাজ করে থাকি। এটি নিয়মিত চলতে থাকে। এখন মশক নিধনে প্রতিটি ড্রেনে সপ্তাহে একবার ওষুধ দেয়া হচ্ছে। ঝোপঝাড় পরিস্কার করছি। লার্ভা ধ্বংস করা হচ্ছে।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বলেন আমরা ডেঙ্গু নিয়ে প্রস্তুতি রেখেছি। লিফলেট বিতরণ করেছি। কিছু স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য কিট দেওয়া আছে। ডেঙ্গুর লক্ষণ থাকলে পরীক্ষা করা হবে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন আমরা এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী পাইনি। পাইনি বলে যে রোগী পাব না, তা কিন্তু না। যে কোন সময় রোগী আসতে পারে। সে জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালকদার বলেন ডেঙ্গু পরীক্ষার জন্য প্রতিটি উপজেলায় কিট আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে যারাই জ্বর নিয়ে যাচ্ছে তাদের অন্যান্য পরীক্ষার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষাও ফ্রি করে দেওয়া হয়েছে। প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন রোগী শনাক্ত হয়নি।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য প্রতিটি উপজেলায় কিট আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে যারাই জ্বর নিয়ে যাচ্ছে তাদের অন্যান্য পরীক্ষার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষাও ফ্রি করে দেওয়া হয়েছে। প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন রোগী শনাক্ত হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com