রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

সিরাজগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : র‌্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামালপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো: মনিরুল ইসলাম (৩৪), একই উপজেলার চৈথট গ্রামের মো: সালাম সরকারের ছেলে মো: জাহিদুল ইসলাম (২৬), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ খাজিরাথাক গ্রামের মো: রিয়াজুল ফকিরের ছেলে মো: জুয়েল রানা (২৪) ও উদয়নগর গ্রমের মো: গোলাম হোসেন শিকদারের ছেলে মো: রাশেদুল ইসলাম (২৫)।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামালপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো: মনিরুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ৮ হাজার টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

এদিকে সোমবার সকাল সোয়া ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে জুয়েল রানা ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com