সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

খুলনার দিঘলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় ইয়াসিন শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার মধ্যরাতে তিনটার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত ইয়াসিন শেখ চন্দনীমহল মোল্লাপাড়ার নিজাম শেখের ছেলে। তিনি সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ফারহানা হালিমার সমর্থক ছিলেন।

নিহতের পরিবারের দাবি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াসিন শেখ নিহত হয়েছেন। রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরদার বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com