বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : র্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামালপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো: মনিরুল ইসলাম (৩৪), একই উপজেলার চৈথট গ্রামের মো: সালাম সরকারের ছেলে মো: জাহিদুল ইসলাম (২৬), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ খাজিরাথাক গ্রামের মো: রিয়াজুল ফকিরের ছেলে মো: জুয়েল রানা (২৪) ও উদয়নগর গ্রমের মো: গোলাম হোসেন শিকদারের ছেলে মো: রাশেদুল ইসলাম (২৫)।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামালপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো: মনিরুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ৮ হাজার টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।
এদিকে সোমবার সকাল সোয়া ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে জুয়েল রানা ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।