সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

নওগাঁয় ডিশ ব্যবসায় আধিপত্য নিয়ে খুন।। তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২১৫ দেখা হয়েছে
অপরাধ আইকন।

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় ডিশ ব্যবসায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ী উজ্জ্বল হোসেন (২৫) হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নেশা করার কথা বলে ডেকে নিয়ে উজ্জ্বল হোসেনকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে। ডিশ ও মাদকের ব্যবসা নিয়ে বিরোধের জের এবং পাওনা টাকা চাওয়ায় উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে আসামিরা।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

নিহত উজ্জ্বল হোসেনের বাড়ি সদর উপজেলার বিল ভবানীপুর এলাকায়। গত রোববার সকালে বিল ভবানীপুর এলাকায় স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গিয়ে পাটখেতের মধ্যে উজ্জ্বলের লাশ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় উজ্জ্বলের মা রহিমা খাতুন বাদী হয়ে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে ছেড়ে দেয়। অন্য তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আজ সংবাদ সম্মেলনে জানানো হয়, উজ্জ্বল হোসেন হত্যার ঘটনায় চারজন জড়িত। তাঁরা সবাই ডিশ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

হত্যাকান্ডে জড়িত চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বিল ভবানীপুর গ্রামের সুজন (২৯), শরিফ (২৫) ও আবদুল হান্নান (২৮)।

এই তিনজনের মধ্যে গ্রেপ্তার সুজন ও শরিফ গতকাল সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে একই গ্রামের রায়হান আলম (৩০) নামে অপর এক যুবক জড়িত বলে পুলিশ সন্দেহ করছে। রায়হান পলাতক।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন গত শনিবার হত্যাকারীরা স্থানীয় বাজারের একটি দোকানে মিলিত হয়। ডিশ ও মাদকের ব্যবসায় আধিপত্য নিশ্চিত করতে সেখানে উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা।

পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাত সাড়ে আটটার দিকে রায়হান ও হান্নান ফোন করে উজ্জ্বলকে নেশা করার কথা বলে বিল ভবানীপুর গ্রামের একটি নির্জন মাঠে ডেকে নেয়। সেখানে শরিফ ও সুজনও যায়। সেখানে উজ্জ্বলকে খুন করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে পাশের একটি পাটখেতের মধ্যে উজ্জ্বলের লাশ ফেলে রেখে চলে যায় আসামিরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com