বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শ্রীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে  এক দোকান ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন করে পালানোর সময় ঘাতক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিহত মোখলেছুর রহমান (৩২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিন এর ছেলে। তিনি শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় জমি কিনে নিজ বাড়িতে বসবাস করতেন। আটক হওয়া রুবেল (৩০) ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে৷ 

নিহতের ভাই আনসারুল হক ভাই জানান, মোখলেছ শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচু বাগান এলাকায় স্থানীয় জাহাঙ্গীর সুপার মার্কেটে মুদি দোকানের ব্যবসা করতো।

আজ বুধবার সকালে দোকানে আসার পর সাড়ে ১০টার দিকে ওই দোকানে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে যুবক রুবেল। এসময় দোকানদার মোখলেছুর রহমান বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক রুবেলকে পাকড়াও করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে হাসপাতালে নেয়া হয়েছে। মামলা দায়ের করার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com