রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

সিরাজগঞ্জে লকডাউন অমান্য করায় ৮৩ জনের জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: কঠোর লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে ঘোরাফেরার দায়ে সিরাজগঞ্জে ৭৫টি মামলায় ৮৩ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (করোনা সেলের দায়িত্বপ্রাপ্ত) মো: মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ৭৫টি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় ৮৩ জনকে বিভিন্ন পরিমাণে  মোট ৭০ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কঠোর লকডাউনে জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com