সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

মোবাইলে অনলাইন গেম আসক্ত ১১ শিক্ষার্থী আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে পৌরবাজারের বিভিন্ন চায়ের দোকানে বসে মোবাইলে (এন্ড্রয়েড সেটে) অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ১১  শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে পৌরবাজারের নজরুল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।পরে তাদের অভিভাবকের জিম্মায় বিকেলে মুচলেকা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান,লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অবসরে বই নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার কথা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনে প্রতিদিন অনলাইন পাবজি গেমসহ নানা গেমে আসক্ত হয়ে পড়ছে।

অভিভাবকদের নজরদারি এড়াতে বাড়ি ছেড়ে বিভিন্ন মোড় কিংবা চায়ের দোকানে বসে এসব শিক্ষার্থী গেম খেলে।পরে খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরের পৌর বাজারের পশ্চিম প্রান্তে জনৈক নজরুল ইসলামের চায়ের দোকান থেকে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলারত অবস্থায় ১১ তরুণ শিক্ষার্থীকে আটক করে।

এদের অধিকাংশ এসএসসি,এইচএসসি পরীক্ষার্থী ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থী। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে নিয়ে তাদের জিম্মায় ওই শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com