বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জে চারা গাছ ভেঙ্গে ফেলায় থানায় অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভাতহাড়িয়া গ্রামের পুকুর পাড়ে এক কৃষকের ফলজ বনজ চারা গাছ কেটে ও ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাগান মালিক রফিকুল ইসলাম খাঁন সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, উক্ত পুকুর পাড়ের সীমানার মাপ জরিপ নিয়ে একই এলাকার বিল গোঁতগাতী গ্রামের ইয়ামিন মল্লিক গংদের সাথে বিরোধ চলে আসছিলো বেশ কিছুদিন ধরে।

এরই জের ধরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রফিকুলের বসত বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। তারা ফিরে যাওয়ার সময় ওই পুকুর পাড়ে লাগানো আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ ও বিভিন্ন প্রজাতির ১০/১৫টি কাঠের চারা গাছ কেটে ও ভেঙ্গে ফেলেছে।

স্থানীয়রা বলছেন, শত্রুতা মানুষের সাথে হতে পারে। কিন্তু গাছের সাথে এমন শত্রুতা করা ঠিক নয়।

এদিকে ইয়ামিন মল্লিক গং এমন অভিযোগের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, পূর্বের একটি মামলার জের ধরে রফিকুল ইসলাম খাঁন নিজেই গাছ কেটে থানায় এ মিথ্যা অভিযোগ দিয়েছে।এমনকি তার সাথে সীমানার মাপ নিয়ে কোন বিরোধ নাই।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com