বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস ও উপসর্গে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে আটজন। এ সময় ১২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । সুস্থ হয়েছে ১৯৩ জন। সবমিলিয়ে  মৃত্যুবরণ করেছে ৫৮২ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃতদের মধ্যে বগুড়ার ১০ জন হলো বগুড়া সদরের জয়নুল আবেদীন (৭১), মতিউর রহমান (৬০), বজলার রহমান (৭৫) ও বাঁধন চন্দ্র (৬৫), আদমদীঘির মোমেনা খাতুন (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)। মৃত অপর আটজন বগুড়ার বাহিরের জেলার। এদের বগুড়ার মৃত্যুর সাথে যোগ করা হয়নি।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৭৮ জনের শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার জনের নমুনায় তিনজন, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ জনের নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩ জনের নমুনায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুর ও গাবতলীতে ছয়জন করে, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় পাঁচজন করে, ধুনটে চারজন, নন্দীগ্রামে তিনজন, সারিয়াকান্দি ও সোনাতলায় দু’জন করে এবং কাহালুতে একজন। এ সময় সুস্থ হয়েছে ১৯৩ জন।

সূত্রটি আরো জানায়, এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৭ হাজার ৫৪ জন। মৃত্যু হয়েছে  ৫৮২ জনের। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছে এক হাজার ৪৮৪ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com