রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ভুয়া সাংবাদিক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো: মাসুদ রানা (বাচ্চু) (৩৫) নামের ভূয়া  সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেফতারকৃত মাসুদ রানা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি একডালা দক্ষিণপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে। র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯ টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতার ১টি আইডি কার্ড, জবস টিভি নামের ভুয়া সাংবাদিকতার ১টি আইডি কার্ড, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ রানা এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com