বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

৭ আগষ্ট থেকে খুলনায় করোনার গণটিকা দেওয়া হবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৫ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: আগামী ৭ আগষ্ট থেকে খুলনায় করোনার গণটিকা দেওয়া হবে।

করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ১৯৬ জন ভ্যাক্সিনেটর প্রস্তুত করেছে। রবিবার ও সোমবার ছয় দফায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

৩১ টি ওয়ার্ডে ৯৩ টি কেন্দ্রে শুক্রবার ছাড়া সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত করোনার টিকা প্রদান করা হবে।

কেসিসি টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মাষ্টারপ্লান করেছে। বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রাধান্য দেওয়া হবে।

টিকাদানের সময়সূচী শেষ হওয়ার পর ভ্যাক্সিনেটরদের কেন্দ্রে একঘন্টা অবস্থান করতে বলা হয়েছে। প্রশিক্ষণে ইপিআই কর্মী, নার্স, প্যারা মেডিকেলের ছাত্রী ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন।

কেসিসি’র স্বাস্থ্য ভবনে ২৮ হাজার ৩৯ ডোজ মডার্ণা ও ৫ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মার টিকা মজুদ রয়েছে।

মহানগরীর পুলিশ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, শেখ আবু নাসের হাসপাতাল ও নেভী ক্যাম্পের উপশমে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে।

রবিবার প্রশিক্ষণ নেওয়া যক্ষা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার সবিতা মজুমদার জানান, টিকাদান সম্পর্কে তিনি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ১৮ বছরের উর্ধের যে কোন নারী-পুরুষ ন্যাশনাল আইডি কার্ড আনলেই তিনি টিকা গ্রহণ করতে পারবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com