রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রৌমারীতে বিজিবি’র অভিযানে প্রায় ৯ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লক্ষ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫জামালপুর বিজিবি এই তথ্য নিশ্চিত করে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, উলিপুর উপজেলার সাহেবের আলগা, রৌমারী উপজেলার গয়টাপাড়া, মোল্লারচর, হিজলামারী ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপি এলাকা থেকে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এসময় ২ হাজার ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ বোতল ভারতীয় মদ ও ৫শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৮লক্ষ ৭৬ টাকা।

অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com