শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটি সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

গতকাল মঙ্গলবার (১০ আগষ্ট) বিকেলে অক্সিজেন ট্রাংক চলে আসার খবরে রাঙ্গামাটিবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। আগামী ১ সপ্তাহের মধ্যে অক্সিজেনট্যাংক স্থাপনের মধ্যদিয়ে হাসপাতালে চিকিৎসারত পুরো রোগীদের হাইফ্লো অক্সিজেন সাপোর্ট নিশ্চিত হবে।

এ প্লান্ট থেকে নির্মাণাধীন আইসোলেশন সেন্টারের কাজ শেষ হলে সেখানে এ সেবা পাবেন করোনা রোগীসহ অন্যান্য রোগীরা। এতদিন চট্টগ্রাম থেকে সিলিন্ডারে করে আনা অক্সিজেনের উপর নির্ভর করতে হত রোগীদের। সিলিন্ডারে অক্সিজেন শেষ হলে দুর্ভোগে পড়তো রোগীরা। এ প্লান্ট স্থাপনের মাধ্যমে রাঙ্গামাটিবাসীর দুর্ভোগ শেষ হবে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানান, হাসপাতালের পুরো ভবনে এর অক্সিজেন সিস্টেমের কার্যক্রম শেষ করা হয়েছে। শুধুমাত্র ট্যাংকের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে এতো দিন।

বুধবার (১১ আগষ্ট) থেকে ট্যাংক বসানোর কাজ শুরু করা হয়েছে। আশা করছি এক সপ্তাহের মধ্যে আমরা পুর্ণাঙ্গ ভাবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের সুবিধা পাবো। এতে রাঙ্গামাটিবাসী দুর্ভোগ কমে আসবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com