বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মেয়েদের কারাতে প্রশিক্ষণ ও বেল্ট বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেয়েদের কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মাসব্যাপী প্রশিক্ষণে ৩০জন কিশোরী অংশগ্রহণ করে।

শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ পরবর্তী সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও তিতুমীর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শারিনা আখতার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, প্রশিক্ষক খাজা ইউনুছ ঈদুল প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com