বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে অনুষ্ঠিত সমাবেশে জেলা সংসদের সভাপতি দিদারুল ইসলাম শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব সর্দারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। এছাড়াও জেলা সহ-সভাপতি দেবাশীষ কর্মকার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরমান, জিহাদ হোসেন বক্তব্য রাখেন।
বক্তাগণ সকলের জন্য করোনা টিকা নিশ্চিতকরণ, টিকা নিয়ে দুর্নীতি অব্যবস্থাপনা বন্ধ করা, শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনা ভ্যাকসিন নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষার্থীদের সকল বেতন ফি মওকুফ করা সহ ছয় দফা দাবি জানায়।