বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষি এম এ করিম।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, আওয়ামী লীগ নেতা আব্রাহাম লিংকন, শেখ বাবুল, আ ন ম ওবাইদুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, মামুনুর রশিদ, সাজেদুল ইসলাম রাজু শিকদার, কৃষকলীগ নেতা উমর ফারুক, যুবলীগ নেতা রুহুল আমিন দুলাল, মমিনুর রহমান মমিন, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বর্বরচিত এ গ্রেনেড হামলা মামলার পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জোর দাবি জানান।