বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে গ্রেনেড হামলা দিবস পালিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলমসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে, বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নগরের ভোগড়া এলাকায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল। 

এর আগে দিবসটি উপলক্ষ্যে ভোরে গাজীপুর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ অন্যান্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গাজীপুর প্রেসক্লাবে মাজহারুলরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com