বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উল্লাপাড়ায় জামায়াতের আমীরকে মঞ্চে বসিয়ে ‘গ্রেনেড হামলা দিবস’ পালন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতের আমিরকে পাশে বসিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল।

২০০৪ সালে ২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার প্রতাপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই ইউনিয়ন জামায়াতের আমীর ও একাধিক মামলার আসামী আমিরুল ইসলামকে পাশে বসিয়ে শোকের এ কর্মসূচী গ্রেনেড হামলা দিবস পালন করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার ব্যাপারে ২নং বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবু হানিফ বলেন, একুশে আগস্ট প্রতিবাদ সভায় জামায়াত নেতাকে দিয়ে দোয়া করিয়ে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে সোহেল চেয়ারম্যান।

মুক্তিযোদ্ধা আলী আকবর বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলায় জামায়াত-বিএনপি জোটের নেতারা যে জড়িত তা দিনের আলোর মতই পরিস্কার। এমন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াত দেয়া হয়না অথচ জামায়াত নেতাকে অতিথি বানিয়ে গ্রেনেড হামলা দিবসে দোয়া করানো হয়। এটা খুবই দুঃখজনক।

একুশে আগস্টের প্রতিবাদ সভায় জামায়াত নেতাকে অতিথি বানিয়ে তাকে দিয়ে দোয়া করানোর বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দূর্নীতিবাজ চেয়ারম্যানের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যে এখনই লাগাম টেনে না ধরলে আওয়ামী লীগকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার এমন কর্মকান্ডের প্রতিকার চেয়ে উপজেলা ও জেলা আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দলের ত্যাগী নেতা কর্মীরা বলছেন, এই দুর্নীতিবাজ চেয়ারম্যান ২নং বাঙ্গালা ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে জামাত-বিএনপি’র লোকজন ইউনিয়ন আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে। এমন কি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বিরুদ্ধে নানা রকম হয়রানিমুলক মামলা দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের পাশপাশি গত পাঁচ বছরে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উল্লাপাড়ায় আঙ্গুল ফুলে কলাগাছ বাঙ্গালা ইউপির চেয়ারম্যান সোহেল শিরোনামে স্থানীয় অনলাইন ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর একুশে আগস্টে গ্রেনেড হামলা দিবস জামাতের আমির আমিরুল ইসলামকে পাশে বসিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন চেয়ারম্যান সোহেল।

এ ব্যাপারে ২নং বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সোহেল রানার সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com