বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

ধুনটে ছাত্রলীগ নেতা রানাকে পদ থেকে অব্যাহতি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তার এ বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

তবে শুক্রবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, এ ব্যাপারে তাদের অবহিত করা হয়নি।

সোহেল রানা জানিয়েছেন, গঠনতন্ত্র উপেক্ষা করে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার জানান, গত বছরের ২ সেপ্টেম্বর সোহানুর রহমানকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। সভাপতি পূর্ণাঙ্গ কমিটির তালিকা দিলেও সাধারণ সম্পাদক রানা নির্দেশ অমান্য করেন। তাকে দু’বার নোটিশ করা হলেও কমিটি জমা দেননি।

তাই দলীয় নির্দেশ অমান্য করায় সোহেল রানাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাহ খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে সেখানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তিনি আরো জানান, সোহেল রানাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জেলা কমিটির নেতৃবৃন্দকে মৌখিকভাবে অবহিত করা হয়েছিল।

এ প্রসঙ্গে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন, ‘দলের গঠনতন্ত্র উপেক্ষা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে অব্যাহতি দিয়েছে। তিনি অভিযোগ করেন, তারা জামায়াত-বিএনপির পরিবারের সন্তানদের দলের সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, তাদের অনুমতি ছাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত নিতে পারেন না। এ ব্যাপারে তাদের অবহিত করা হয়নি। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com