বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় বিশেষ কোভিড-১৯ ক্যাম্পেইন শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে এ ক্যাম্পেইন টিকা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

জেলার নিয়মিত টিকাদান কেন্দ্রসহ ১৫৫টি কেন্দ্রে রেজিষ্টেশন এবং মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পেয়েছেন কেবল তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে।

জেলার ১২ উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১ লাখ ৭৮ হাজার জন সিনোফার্ম টিকার শুধুমাত্র ১ম ডোজ পাবেন।

প্রতিটি ইউনিয়নে দেড় হাজার করে মোট ১ লাখ ৬৩ হাজার ৫’শ জনসহ বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ১০ হাজার ৫’শ, শেরপুর এবং এবং সান্তাহার পৌরসভায় ৬ কেন্দ্রে ৩ হাজার জন টিকা পাবে।

প্রতিটি ইউনিয়নে ৩টি বুথ ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি বুথে টিকা দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগ টিকা ক্যাম্পেইন সফল করতে কাজ করছেন।

ভোগান্তি ছাড়া টিকা পেয়ে স্থানীয় জনসাধারণ আনন্দিত। প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা পেয়ে তারা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

শহরের সেন্ট্রাল স্কুলে টিকাদান কার্যক্রম তদারকি করেন, ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল আলহাজ শেখ। তিনি জানান, টিকা গ্রহণের জন্য ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। সকাল থেকেই টিকা গ্রহিতারা আসছেন। তবে প্রবীণদের আগে টিকা প্রদান করা হচ্ছে।

শহরের করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম সফল করতে কাজ করছেন, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, স্বতস্ফুর্তভাবে টিকাদান ক্যাম্পেইনে আসার জন্য আমরা উৎসাহ প্রদান করেছি। ওয়ার্ডবাসী ভোগান্তি ছাড়া সহজেই টিকা পেয়ে খুশি হয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী জানান, পুরো জেলায় ১ লাখ ৭৮ হাজার ৫শ’ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। নিবন্ধনপ্রাপ্ত এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকা দেয়া হচ্ছে।

তবে নিবন্ধন না থাকলেও প্রবীনদের নিবন্ধন করে টিকা প্রদান করা হবে; ক্যাম্পেইন থেকে কেউ ফিরে যাবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com