বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ১৫দিনব্যাপী বিসিক অনলাইন পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে কেক কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক, ঢাকা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. আতাউর রহমান ছিদ্দিকী, আঞ্চলিক পরিচালক মো. আব্দুল মতিন, মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, মানিকগঞ্জ বিসিক’র উপ-ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, মানিকগঞ্জ চেম্বারস অব কমার্স এর সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পরান, উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান আজিজ, আহ্বায়ক আব্দুল আলিমসহ অন্যান্য কর্মকর্তাগণ।
১৫দিনব্যাপী এ মেলায় মোট ১ ১৩জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে বিসিক, মানিকগঞ্জ চেম্বারস এন্ড কমার্স, বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন ও উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সদস্যরা উপস্থিত ছিলেন।