বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় আসন ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

সকালে সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এবং রাতে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামে তালিকা প্রকাশ করে মনোনয়ন বোর্ড।

আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও রায়গঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ তালিকা অনুযায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে আনোয়ার হোসেন, বাগবাটী ইউনিয়নে জাহাঙ্গীর আলম, বহুলী ইউনিয়নে মুঞ্জুরুল ইসলাম, শিয়ালকোল ইউনিয়নে সেলিম রেজা, খোকশাবাড়ি ইউনিয়নে রাশিদুল হাসান রশিদ মোল্লা, ছোনগাছা ইউনিয়নে মোহাম্মদ আলী জিন্নাহ, কালিয়াহরিপুর ইউনিয়নে আব্দুস সবুর শেখ ও সয়দাবাদ ইউনিয়নে নবীদুল ইসলামকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

অপরদিকে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে রাইসুল হাসান, সোনাখাড়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল, ধুবিল ইউনিয়নে মিজানুর রহমান তালুকদার, ঘুড়কা ইউনিয়নে জিল্লুর রহমান,চান্দাইকোনা ইউনিয়নে আব্দুল হান্নান খান, ধানগড়া ইউনিয়নে মীর ওবায়দুল ইসলাম মাসুম, নলকা ইউনিয়নে আবু বক্কার সিদ্দিক, পাঙ্গাসী ইউনিয়নে রফিকুল ইসলাম ও ব্রহ্মগাছা ইউনিয়নে গোলাম সরওয়ার লিটন নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com