রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

বগুড়া সেনানিবাসের গলফ ক্লাব মাঠে ফ্রেশ সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার মাঝিড়া সেনানিবাসের গলফ ক্লাব মাঠে ফ্রেশ সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ক্লাবের সভাপতি, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল একেএম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

গত ৭ অক্টোবর শুরু হয়ে ৯ অক্টোবর টুর্নামেন্ট শেষ হয়েছে।আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থানের ১১২ জন গলফার অংশ নেন।

এর মধ্যে নারী গলফার রয়েছেন, ৩৬ জন। দেশে গলফ খেলাটিকে আরো জনপ্রিয় করতে বগুড়া গলফ ক্লাব হতে মাঝে মাঝে এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

রাতে সেনানিবাসের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া গলফ ক্লাবের সভাপতি, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। তিনি টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি তরুণ গলফারদের অংশগ্রহণকে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মের কাছে এ খেলাটি আরো জনপ্রিয় করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধতন সামরিক কর্মকর্তা ছাড়াও টুর্নামেন্টের স্পন্সর ফ্রেশ সিমেন্টের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com