বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা না হলে গণতান্ত্রিক নির্বাচন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি ও অবৈধ অস্ত্রধারীরা কখনোই জনগনের বন্ধু হতে পারে না। এ দুটি অপশক্তির বিরুদ্ধে দেশের সকল জনজনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে বর্ধিত সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, রাঙ্গামাটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে অপারেশন উত্তোরণের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সেনাবাহিনীর তৎপরতার কারণে অবৈধ অস্ত্রধারীরা কোনঠাসা হয়ে গভীর জঙ্গলে পালিয়েছে। তিনি সেনাবাহিনীকে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আরো বেশি তৎপরতা বাড়ানোর আহবান জানান। পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জনমত গঠন করে সেনাবাহিনীকে সহযোগিতা করতে জনগনকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন দীপংকর তালুকদারও দলীয় পতাকা উত্তোলন করেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা ও সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com