বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক।
মঙ্গলবার রাতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই
ছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় কাপ্তাই
উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে থোয়াই সাপ্রু কে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী
হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এতে দলের মধ্যে বিরূপ
প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেন, প্রধানমন্ত্রী ও
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, নির্বাচনে দলের কেউ বিদ্রোহী
প্রার্থী হলে তিনি সরাসরি দল থেকে বহিষ্কার হবেন। তারই আলোকে রাইখালী ইউনিয়নের বিদ্রোহী
প্রার্থী মো. এনামুল হক দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত
হয়েছেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মো.
এনামুল হক বর্তমানে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।