বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামারখন্দ উপজেলার ১নং রায়দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দ, ২নং জামতৈল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মোকবুল হোসেন, ৩নং ঝাঐল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঠান্ডু ও ৪নং ভদ্রঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন।