বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিস্কার

  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় সিরাজগঞ্জের চৌহালী ও কামারখন্দ উপজেলার ৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমজান আলী, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী ও সাবেক স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফকির শরীফ উদ্দিন, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল এবং কার্যকরী সদস্য জোবেদ আলী সরদার।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা আওয়ামী লীগ সোমবার রাতে উল্লেখিত ৫ জনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

বহিষ্কারের বিষয়টি প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকে প্রচারের মাধ্যমেও জানানো হচ্ছে।

এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কামারখন্দ উপজেলার জামতৈল, ভদ্রঘাট, রায়দৌলতপুর ইউপি নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় সাময়িকভাবে সকল পদ ও প্রাথমিক সদস্য থেকে তাদের বহিষ্কারের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

তারা হলেন কামারখন্দ উপজেলার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: এনামুল হক রঞ্জু, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মোকতেল হোসেন মোল্লা, রায়দৌলতপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের

যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মঞ্জু, জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো: আল মামুন জুয়েল।

বহিষ্কারের অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও  সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেনের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com