শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে শীতের শুরুতে হাসপাতালগুলোতে ডায়রিয়া ও শীতজনিত রোগী বাড়ছে

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা ক্রমেই  বাড়ছে।

প্রতিদিন ভোর থেকে শুরু হয় ঘন  কুয়াশা ও ঠান্ডা। কনকনে ঠান্ডায় কিছুটা  স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।দিনভর রোদ থাকলেও তেমন উষ্ণতা অনুভব হয়না। আর এরকম  ঠান্ডা জানান দিচ্ছে পৌষের দাপট।

দুপুর গড়িয়ে বিকেল হলে আবারো  ঠান্ডার প্রকোপ বাড়তেই থাকে। রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়।তবে শীতের শুরুতে ঠান্ডায় শিশুরা ও বৃদ্ধরা পড়েছেন বিপাকে।এসব মানুষের কষ্ট বেড়েছে। এছাড়াও ঠান্ডার প্রকোপ বাড়ায় জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও শীতজনিত  রোগীর সংখ‌্যা বাড়ছে যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ‌্যাই বেশি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সুত্র জানায়,গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বাড়ায় ডায়রিয়া,নিউমোনিয়া ও সর্দি জ্বরের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

এসব রোগীর মধ্যে শিশুই বেশি। ডায়রিয়া ওয়ার্ডে  প্রতিদিন ১০ থেকে ১২জন শিশু চিকিৎসা নেয়।

তথ্য অনুযায়ী, গত ১১ ডিসেম্বর ১৫ জন শিশুসহ ২১ জন রোগী ডায়রিয়া আক্রান্ত  হয়, ১৫ ডিসেম্বর তা বেড়ে ২৯ জনে আসে যার মধ্যে শিশু ছিল ২৬ জন।

এদিকে,গত ৪৮ ঘন্টায় ৪৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পুলক কুমার জানান, শীত বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ে।

তবে এখন ডায়রিয়ায় শিশুদের আক্রান্তের হার কিছুটা বেশি।সকলকে ঠান্ডা থেকে রেহাই পেতে সতর্ক থাকার আহবান জানান তিনি।

অন্যদিকে, শীত বাড়ার সাথে সাথে জেলায় শীতার্ত মানুষের সংখ্যা ক্রম্ইে বাড়ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব মানুষকে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার দাবি এলাকার মানুষের। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুবল চন্দ্র জানান, জেলায় তাপমাত্রা কমছে আরো কমবে।তবে এ মাসের শেষের দিকে একটি শৈতপ্রবাহ জেলায় বইতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com