বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার বিকালে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পল রোডে মুজিব মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর নেতৃত্বে শনিবার বিকালে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অ্যাডভোকেট আবদুল মতিন, অ্যাডভোকেট আমানউল্লাহ, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল-রাজী জুয়েল, আবু সুফিয়ান শফিক, আবু ওবায়দুল হাসান ববি, হেফাজত আরা মীরা, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, ডালিয়া নাসরিন রিক্তা, অসীম কুমার রায়, রাশেদুজ্জামান রাজন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আর তার কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ। তাই কোন ষড়যন্ত্র দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। তারা আরো বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ইতিমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। তার নেতৃত্বে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।