বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটির ১০ ইউপি নির্বাচনে দুই ইউপিতে আ’লীগের প্রার্থী নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর রাঙ্গামাটির দুই উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।দুই ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেই।

নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ও ঘিলাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে তাদের প্রার্থী দিতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সদর উপজেলার ছয়টি এবং নানিয়ারচর উপজেলার চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ত্রিতোষ চাকমা, বালুখালীতে অমর কুমার চাকমা, জীবতলীতে যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, মগবানে বিনিময় চাকমা, সাপছড়িতে মোস্তাফিজুর রহমান, কুতুকছড়িতে সন্তু বিকাশ চাকমা এবং নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নে আইনজীবী দর্শন চাকমা ঝন্টু ও বুড়িঘাটে আব্দুল ওহাব।

এব্যাপারে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেন, আঞ্চলিক দলের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকির মুখে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ও ঘিলাছড়িতে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারিনি আমরা। ওই দুটি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হওয়ার জন্য কেউ রাজি হননি।

তাই ওই দুটি ইউপিতে চেয়ারম্যান পদে আমাদের প্রার্থী নেই। অন্য আটটিতেই আমাদের প্রার্থী আছেন।

সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার চতুর্থ ধাপে জেলার দুই উপজেলার মোট ১০টি ইউনিয়নে ৩৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ছড়াছড়ি। নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ ইসলামী শাসন আন্দোলনের একেএম ইসরাফিল হাতপাখা প্রতীকে দলীয় প্রার্থী রয়েছেন। অন্য চেয়ারম্যান প্রার্থী সবাই স্বতন্ত্র। 

তারা হলেন- রাঙ্গামাটি সদরের জীবতলীতে বর্তমান চেয়ারম্যান সুদত্ত কারবারি, মগবানে অমিয় সাগর চাকমা, বর্তমান চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, সজীব চাকমা ও স্বপন দত্ত চাকমা, সাপছড়িতে নিরু কুমার চাকমা ও প্রবীণ চাকমা, বালুখালীতে অনুপম চাকমা, রনেন বিকাশ চাকমা ও সমর চাকমা, বন্দুকভাঙ্গায় অমর চাকমা, পংকজ চাকমা উদয়ন, বিনয় শংকর চাকমা ত্রিসংঘ ও রিনেল চাকমা, কুতুকছড়িতে আলোময় চাকমা, কানন চাকমা, পদ্ম কুমার চাকমা ও সোনামনি চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে বর্তমান চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মিন্টু দেওয়ান, জন্তিনা চাকমা, নানিয়ারচর সদরে বাপ্পি চাকমা, বুড়িঘাটে মিজানুর রহমান, বর্তমান চেয়ারম্যান প্রমোদ খীসা ও মো. মামুন হোসেন, সাবেক্ষং ইউনিয়নে বিনায়ক দেওয়ান, শান্তি জীবন চাকমা ও বর্তমান চেয়ারম্যান সুপন চাকমা।

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন ও নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভুপতি রঞ্জন চাকমা বলেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দুই উপজেলার মোট ১০টি ইউপিতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানান তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com