বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আ’লীগের ১০ নেতাকে বহিস্কার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃতরা হলেন , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম বকসি, সহ-দপ্তর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সিদ্ধান্ত হওয়ায় গত বুধবার (২২ ডিসেম্বর) বিকালে  ১০ নেতাকে অব্যাহতি পত্র প্রেরণ করা হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com