বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

কাপ্তাইয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ঘন কুয়াশায় ঢাকা পর্যটন শহর কাপ্তাইয়ে ভোরের আলো ফোঁটার আগেই জড়ো হয়েছিল দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২০০ ম্যারাথন প্রতিযোগী।

নারী, পুরুষ, শিশু এবং ৬০ বছর বয়সী প্রতিযোগীও ছিল এই দলে। উদ্দেশ্যে ১০ কিলোমিটার এবং হাফ ম্যারাথন ২১ দশমিক ১ কিলমিটার দৌড়ে অংশ নেবেন তাঁরা।

শুক্রবার  সকাল ৬টা ৪৫ মিনিটে কাপ্তাই উপজেলার শিলছড়ি ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে কাপ্তাই সড়ক হতে প্রথমে হাফ ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেন ৭০ জন প্রতিযোগী। এই দলটি কাপ্তাই সড়ক ধরে বালুচর প্রশান্তি পার্ক, চিৎমরম ঘাট, লগগেইট, বিএসপিআই, কাপ্তাই শিল্প এলাকা হয়ে নেভী রোড ধরে কাপ্তাই নেভী স্কুল এন্ড কলেজ প্রান্ত ছুঁয়ে ফিনিসিং প্রান্ত কাপ্তাই শিলছড়ি ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়।

হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার) দৌঁড়ে চ্যাম্পিয়ান হন ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক ৩৩তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য মোহাম্মদ রাজন মিয়া।

তিনি সময় নেন ১ ঘন্টা ২৮ মিনিট ১০ সেকেন্ড।

প্রতিযোগিতা শেষে তিনি অনুভুতি ব্যক্ত করে বলেন, আমি ২০১৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববদ্যালয়ের সেরা এ্যাথলেট ছিলাম। আবার ২০২১ সালে এসে দৌঁড় শুরু করি। তিনি আরো বলেন, জীবনকে যাপন করার জন্য, সুন্দর থাকার জন্য, তারুন্য দীপ্ত কর্মঠ থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং ডাক্তারের কাছে না যাবার জন্য দৌঁড়াই। এই বিভাগে ১ ঘন্টা ৩৫ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার আপ হন গাজীপুর সদরের আব্দুল মমিন এবং ১ ঘন্টা ৩৫ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রানার আপ হন এ এফ এম ইমামুল হক বাপ্পি।

এই ইভেন্টে মহিলা দলে ২ ঘন্টা ১১ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ান হন বগুড়ার সান্তাহারের মেয়ে মৌসুমি আক্তার এপি। ২ ঘন্টা ২৫ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার আপ হন শিল্পি জান্নাত এবং ২ ঘন্টা ৪৭ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রানার আপ হন আইরিন আক্তার।

অপরদিকে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেন ১৩০ জন প্রতিযোগী। এই দলেও নারী, পুরুষ এবং শিশুও রয়েছে। সকাল ৬টা ৪৯ মিনিটে আনসার ক্যাম্প হতে দৌঁড় শুরু করে এই দলের সদস্যরা। কাপ্তাই সড়ক ধরে তাঁরা কাপ্তাই জাতীয় উদ্যান, প্রশান্তি পার্ক, চিৎমরম বাজার ঘাট পার হয়ে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট হয়ে আবারও শিলছড়ি আনসার ক্যাম্পে এসে তাদের দৌঁড় শেষ করে।

এই দলে ৩৮ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে সিলেট কুলাউড়ার আশরাফুল আলম চ্যাম্পিয়ন হন। এই বিভাগে ৩৯ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার আপ হন ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া হতে আসা মঈনুল আহমদ এবং দ্বিতীয় রানার আপ হন ৪১ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে চট্টগ্রামের টাইগারপাসের শেখ নাহিদ।

এই ইভেন্টে মহিলা দলে ৫৭ মিনিট সময় নিয়ে প্রথম হন শবনম আক্তার। এতে ৫৭ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার আপ হন মুবি সূত্রধর এবং ৫৯ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রানার আপ হন কিশোরগঞ্জের মেয়ে জান্নাত নাহার বিথী।

এইছাড়া পঞ্চাশোর্ধ বয়সীদের ১০ কিলোমিটার ইভেন্টে ১ ঘন্টা ১৭ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন সাইফুল আক্তার। ১ ঘন্টা ১৮ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে প্রথম রানার আপ হন জেসমিন আক্তার এবং ১ ঘন্টা ১৯ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় রানার আপ হন এম ডি এ সালাম।

এছাড়া পঞ্চাশোর্ধ বয়সীদের নিয়ে ২১ কিলোমিটার ইভেন্টে ২ ঘন্টা ৩৭ মিনিট ২১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ান হন মো: আব্দুল আল রশিদ। প্রথম রানার আপ হন মো: দিদারুল ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com