বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

২০২২ ভোটাধিকার প্রতিষ্ঠার সাল বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমানউল্লাহ

  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ২০২২ সাল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও সরকার পতনের সাল। এ সাল ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের সাল।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য এবার ’৯০এর মত বুকে গুলি নেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। রোববার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন, এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা একেএম সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, মাহবুবুর রহমান হারেজ, এমআর ইসলাম স্বাধীন, আলী হায়দার তোতা, হামিদুল হক চৌধুরী হিরু, তাহাউদ্দিন নাইন, সহিদুন্নবী সালাম, খাদেমুল ইসলাম, সাজু আহম্মেদ রবি, সাজিদ হোসেন বাবু, আজিজুল হক প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com