বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে সাতমাথায় মুজিব মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রেজাউল করিম মিন্টু, সদস্য ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, শহর আওয়ামী লীগ সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ এদেশের লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে সবসময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এদেশের ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে সকল লড়াই সংগ্রামে সর্বোচ্চ ভুমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। লড়াই সংগ্রামে সবসময় সামনে থেকে আন্দোলন করে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। যারা এদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সম্বোধন করত, আজ তারাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।
আজ বছরের প্রথম দিন শিক্ষার্থীরা তাদের শ্রেণির বিনামূল্যে বই পাচ্ছে। যার জন্য ছাত্রলীগ আন্দোলন করেছে। আর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সবার আগে এদেশের শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়েছেন। শিক্ষার্থীদের বিনামূল্যে বইয়ের পাশাপাশি বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছেন।