বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক রুহুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে মোজাদ্দিদ আল হাবীব মারুফকে সভাপতি ও রুহুল আমিন মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল এর স্বাক্ষরিত একটি চিঠির

মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্যান্য নেতারা হলেন, সহসভাপতি সাইদুর খাঁ, সোহাবুর রহমান সোহান, মোশারফ হোসেন লিটন, আরমান হোসেন, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন বাবু, মোস্তাফিজুর রহমান রিপন, নূর ইসলাম, ফিরোজ ইসলাম সুমন, সাদিক হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক তারিকুল তালুকদার তারেক, আরিফ হোসেন রনি, এস এম আব্দুল্লাহ আল আরাফাত শুভ।

এ ব্যাপারে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন, মান্দা উপজেলা ছাত্রলীগের আগের কমিটি অনেক আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি , সহ সম্পাদক এবং জেলা ছাত্রলীগসহ সকলের মতামতের ভিত্তিতে মারুফকে সভাপতি ও রুহুলকে সাধারণ সম্পাদক করে মান্দা উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটির সাফল্য কামনা করছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com