সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না : গাজীপুরে মুক্তিযুদ্ধমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে জাতীয় আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  যারা এধরণের চিঠি দিয়েছেন, তারা অসত্য তথ্য দিয়ে চিঠি দিয়েছেন। তারাই এ ধরণের কথা বলতে পারেন।

মন্ত্রী বলেন র‍্যাবের পাঁচ দশজন সদস্য খারাপ থাকতে পারে, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। এজন্য ঢালাওভাবে পুরো বাহিনীকে দোষারোপ করা  যাবেনা।

আ ক ম মোজাম্মেল হক রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু জীবন ও কর্ম স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনিসুর রহমান।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি  স্থাপন করেছেন । ডিজিটাল বাংলাদেশকে টেকসই করার অন্যতম উদ্দেশ্য হল এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।

গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয় স্থাপন করায়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি জানাই হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা । বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশকে টেকসই করে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে  পরিণত হওয়ার পরিকল্পনা বাস্তবায়নে এই বিশ্ববিদ্যালয় দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে ।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com