বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

শাহজাদপুর উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাবেক এমপি  চয়ন ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও  শেখ মো: আব্দুল হামিদ লাবলু ১৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির আক্তার খান তরু লোদী ১৬২ ও মুস্তাক আহমেদ ৮১ ভোট পেয়েছেন। শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস.এম কামাল হোসেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সাংসদ চয়ন ইসলাম প্রমূখ।

বিকেলে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ৪২১ কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদে শফিকুর রহমান শফি, সহসভাপতি রফিকুল ইসলাম বাবলা ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ ও আব্দুল ওয়াদুদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস.এম কামাল হোসেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক

প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com