বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন: হাছান মাহমুদ

  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী  হাছান মাহমুদ বলেছেন, অপকর্ম করে পিঠ বাঁচাতে আর সম্পদ রক্ষা করতে আসা নেতাদের আওয়ামী লীগে দরকার নেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কতিপয় নেতাকর্মীর ঔদ্ধত্যপূর্ণ আচরণে উন্নয়ন ম্লান হবে, তা হতে পারে না। যারা পিঠ বাঁচানোর জন্য আর সম্পদ অর্জন ও রক্ষা করতে আওয়ামী লীগ করবেন দলে তাদের দরকার নেই। ত্যাগীদের বাদ দিয়ে টাকার জোরে যারা নেতা হতে চান তাদেরকেও নেতা না বানানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

মন্ত্রী বলেন যারা দুঃসময়ে দলের সঙ্গে ছিলেন তাদেরকেই নেতা বানাতে হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন। তারা তাদের নেত্রীকে বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে সমাবেশ করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। কিন্তু তিনি তো সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন আপনারা কী বলবেন? এ কারণে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার বিকেলে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘সারাবিশ্ব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। অথচ বিএনপি নেতাদের উন্নয়ন চোখে পড়ে না। ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন। গয়েশ্বর বাবু আর রিজভীও বিভিন্ন সময়ে মিথ্যা আবোল-তাবোল বলছেন।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের পর অনেকে বলেছিল, বাংলাদেশে মাথাপিছু এক হাজার ডলার আয় করতে একশ বছর সময় লাগবে। আজকে ৫০ বছরে মাথাপিছু আয় গিয়ে পৌঁছেছে আড়াই হাজার ডলারে। মাথাপিছু আয়ে আমরা ভারতকেও ছাড়িয়েছি, ২০১৫ সালে পাকিস্তনকে ছাড়িয়েছি। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন, দেশে কোনো কুঁড়েঘর থাকবে না। এখন আর কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। শতভাগ বিদ্যুতায়নের ফলে চেরাগ, ল্যাম্প আর হ্যাজাক যাদুঘরে চলে গেছে। সব কিছু শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের ফলে সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘২০০৮ সালে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম। তখন অনেকের কাছেই বিষয়টি হাস্যকর মনে হয়েছিল। এখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবে পরিণত হয়েছে। ১৭ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি মোবাইল ফোন, ১২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, সাড়ে ৮ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ঘরে বসে মোবাইলেই স্কুল-কলেজে ভর্তি হয় শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকের মজুরি বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় বাম দলের নেতাকর্মীরা আন্দোলন করতেন, শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের সমান। এখন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শ্রমিকের মজুরি দাঁড়িয়েছে ১২ কেজি চালের সমান।

শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, “আমার শহর আমার গ্রাম” করার। আজ শহরের সুযোগ সুবিধা গ্রামে চলে গেছে। দেশের পরিবর্তন হয়েছে। প্রতিটি মানুষের পরিবর্তন হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হেলাল উদ্দিন দ্বিতীয় বারের মত ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com