বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল’র যৌথ স্বাক্ষরে সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সাংগঠনিক কাজে স্থবিরতা, নেতৃত্বদানে অদক্ষতা ও অযোগ্যতার কারণে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক উক্ত কমিটি বিলুপ্ত করা হয় বলে বৃহস্পতিবার আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে বিষয়টি জানা যায়।

এদিকে একই দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্য একটি বার্তায় আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শুধুমাত্র আহবায়ক ও যুগ্ম-আহবায়ক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

বুধবার সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার একই কারণে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে গত মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর বৈঠকে সংগঠনের মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলার সম্মেলন নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা । দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নেতারা সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে জাতীয় সম্মেলনের কথা উল্লেখ করে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয়ার পাশাপাশি সংগঠনকে গুছিয়ে আনার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। তিনি জাতীয় সম্মেলনের আগে আগামী তিন মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলাগুলোর সম্মেলন শেষ করার তাগিদ দেন। দলের আটটি সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমন্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ সম্মেলন অনুষ্ঠানের প্রক্রিয়া অব্যাহত রাখবেন বলেও নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com